শুভেচ্ছা আর ভালোবাসায় বিশেষ দিন কাটছে আতিক ডালিমের
সংগীতশিল্পী আতিক ডালিমের আজ জন্মদিন।
বিশেষ এই দিনে ভক্ত,
শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও কাছের মানুষের
ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত
হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে প্রকাশ পাচ্ছে
অসংখ্য শুভেচ্ছাবার্তা।জন্মদিনের
এই বিশেষ মুহূর্তে ভক্তদের ভালোবাসা ও শুভকামনা তাঁর
আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
সংগীতজীবনের পথচলায় শ্রোতাদের এই সমর্থনকে গুরুত্বপূর্ণ
প্রেরণা হিসেবে দেখছেন তিনি।জন্মদিনের
বিশেষ পরিকল্পনা ও অনুভূতি জানতে
চাইলে আতিক ডালিম বলেন,
এ দিনটি তাঁর কাছে আনন্দের
পাশাপাশি নিজের জীবন ও কাজ
নিয়ে নতুন করে ভাবার
উপলক্ষ। নতুন উদ্যমে সামনে
এগিয়ে যাওয়া, সংগীতের প্রতি দায়বদ্ধ থাকা এবং শ্রোতাদের
জন্য ভালো কিছু করার
প্রত্যয়ই তাঁর কাছে জন্মদিনের
অন্যতম প্রাপ্তি।