সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় তাঁর পাসপোর্ট ইস্যু করার কোনো সুযোগ নেই।তিনি আরও জানান, সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না বলে তিনি মনে করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।