ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পাঁচ বছরে ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাঁচ বছরে ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার করা হবে। পাশাপাশি নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজও শিগগির শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরব ও কৃতী ফুটবলারদের অবদান স্মরণ করে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ক্রীড়াচর্চা ফিরিয়ে আনতে হবে। এ জন্য নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দূর করে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধাসহ আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে।খেলাধুলাকে সম্মানজনক পেশা করতে উদ্যোগখেলোয়াড়দের সামাজিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজে চিকিৎসক, প্রকৌশলী কিংবা সরকারি চাকরিকে পেশা হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন খেলাধুলাকেও টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে।প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের জন্য সরকারি ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। এর আওতায় জাতীয় পর্যায়ের তিন শতাধিক কৃতী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।খেলোয়াড়দের ক্রীড়াজীবন শেষে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেও পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও সাবেক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।বিকেএসপিতে সুযোগ পাচ্ছেন ৪০ উদীয়মান খেলোয়াড়তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাছাই করা হয়েছে। তাঁদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।আগামী জানুয়ারি থেকে এসব খেলোয়াড়ের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার এবং দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলেও জানান তিনি।বিশৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্ববক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন আমিনুল হক।তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন। দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে।প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে তিনি বলেন, স্বৈরাচার কিংবা বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।পতিত স্বৈরাচারী নেত্রী ও তাঁর দোসরদের নিয়ে যারা এখনো স্বপ্ন দেখছেন, তাঁরা বোকার রাজ্যে বাস করছেন। দেশের জনগণ তাঁদের আর কখনো মেনে নেবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্বের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গেলে সমাজের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব।টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ দলজেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এনামুল হক।এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে রানীনগর উপজেলাকে হারিয়ে জয় পেয়েছে।

১৭ বছরে আওয়ামী লীগ নিজেদের উন্নয়ন করেছে, যুবকদের জন্য কিছু করেনি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার ১৭ বছর ধরে শুধু নিজেদের উন্নয়ন করেছে। দেশ, জাতি ও যুবসমাজের উন্নয়নে তাদের কোনো ভূমিকা ছিল না। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তারা কিছু করেনি বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার দুপুরে ভোলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ প্রকল্পের অষ্টম ব্যাচ এবং ‘এআই প্রশিক্ষণ’ প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমিনুল হক বলেন, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি ঘরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় সরকার। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁরা নিজেরাই উপার্জনের পথ খুঁজে নিতে এবং পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন।শিশুদের অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে চায় সরকার। এ লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে একটি বই যুক্ত করে তা বাধ্যতামূলক করা হচ্ছে। খেলাধুলায় শিশুদের আগ্রহ বাড়িয়ে সমাজে গুণগত পরিবর্তন আনা এর উদ্দেশ্য বলে জানান তিনি।মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন আমিনুল হক। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে তাঁদের ভূমিকা রাখার সুযোগ করে দিতে প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি ভোলার প্রতিটি উপজেলায় একটি করে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণাও দেন তিনি।ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুর উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. শেখ মো. জোনায়েদ হোসেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর এবং ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওসার।এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণার্থী এবং জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপানও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচ ও এআই প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রকল্পের ছয়জন দক্ষ প্রশিক্ষণার্থীর হাতে উপহার হিসেবে একটি করে কম্পিউটার তুলে দেন তিনি। এর আগে সকালে প্রশিক্ষণার্থীদের উদ্ভাবিত একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

১৭ বছরে আওয়ামী লীগ নিজেদের উন্নয়ন করেছে, যুবকদের জন্য কিছু করেনি