ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
আলম আরা মিনুর কণ্ঠে নতুন গান ‘কৃষ্ণ কালা’

আলম আরা মিনুর কণ্ঠে নতুন গান ‘কৃষ্ণ কালা’

দেশের সংগীতাঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী আলম আরা মিনুর কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’। প্রসেনজিৎ মণ্ডলের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আলামিন খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক। সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে।নতুন গানটি নিয়ে আশাবাদী আলম আরা মিনু। তাঁর মতে, কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছে ভিন্নতা। বাণিজ্যিক ঘরানার হলেও গানটিতে আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাবেন শ্রোতারা।গানটি প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, ‘গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর একদম ভিন্ন ধাঁচের একটি মৌলিক গান গাইলাম। গানটি একটু বাণিজ্যিক ঘরানার; তবে এর কথা, সুর ও সংগীতায়োজনের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে। মিউজিক ভিডিওটিও খুব চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।এমন একটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ায় গীতিকার ও সুরকার প্রসেনজিৎ মণ্ডলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এই শিল্পী।নতুন গান ও টেলিভিশন আয়োজন‘কৃষ্ণ কালা’ প্রকাশের পাশাপাশি অন্যান্য কাজ নিয়েও ব্যস্ত সময় কাটছে আলম আরা মিনুর। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘গান বাক্স’ অনুষ্ঠানে তিনি পরিবেশন করেছেন ‘কিছুটা ভালোবাসি’ শিরোনামের একটি মৌলিক গান। লালন লোহানীর লেখা গানটির সুর করেছেন নাজির মাহমুদ।এদিকে, খুব শিগগিরই জিটিভিতে প্রচারিত হবে আলম আরা মিনুর একটি বিশেষ সাক্ষাৎকার।নতুন গানেও কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। আগামী কয়েক দিনের মধ্যে জহুরুল ইসলাম জনির কথা ও সুরে একটি এবং মান্নান মোহাম্মদের সুরে আরও একটি মৌলিক গানে তাঁর কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।বিটিভিতে মিনুর সুরের বিশেষ আয়োজননতুন গান প্রকাশের পাশাপাশি বিটিভির জন্য আলম আরা মিনুর নিজের সুর করা গান নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। মৌলিক গাননির্ভর এই আয়োজনে তাঁর নিজের সুরের গান ছাড়াও অন্যান্য গুণী সুরকারের সৃষ্টিও স্থান পাবে।দীর্ঘ সংগীতজীবনে জনপ্রিয় ও স্মরণীয় অনেক গান উপহার দিয়েছেন আলম আরা মিনু। ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ এবং ‘তারপর একযুগ কেটে গেলো’ এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।নতুন গান ‘কৃষ্ণ কালা’ দিয়ে শ্রোতাদের কাছে আবারও নতুনভাবে পৌঁছানোর প্রত্যাশা করছেন এই কণ্ঠশিল্পী।