ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা

ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা

ইরানকে কোনো ধরনের সহায়তা না করতে চীনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরানকে সরাসরি কিংবা পরোক্ষভাবে সহায়তা না করার বিষয়ে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ডেভিড পারডিউ এ তথ্য জানিয়েছেন।পারডিউ বলেন, ইরানকে চীনের যেকোনো ধরনের সহায়তাকে ট্রাম্প ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, বৃহস্পতিবার বেইজিং ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে যে তারা ইরানকে এ ধরনের সহায়তা দিচ্ছে না। এ বিষয়ে চীন ইতোমধ্যে কিছু পদক্ষেপও নিয়েছে বলে জানান তিনি।তবে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ট্রাম্পের চাপের পরও চীন তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্ক সীমিত করবে না বলে ইরানকে আশ্বস্ত করেছে।রয়টার্সের তথ্য অনুযায়ী, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে তেল বিক্রির ক্ষেত্রেও তেহরানকে সহায়তা করছে বেইজিং—এমন অভিযোগও রয়েছে।এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তবে ইরানকে চীনের সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শি। সূত্র: রয়টার্স