উত্তরখানে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
রাজধানীর উত্তরখানে একটি
ভাড়া
বাসা
থেকে
সানজিদা ইসলাম
ইমা
(২৪)
নামের
এক
কলেজছাত্রীর লাশ
উদ্ধার
করেছে
পুলিশ।
এ
ঘটনায়
তাঁর
স্বামী
আমিনুর
ইসলামকে গ্রেপ্তার করা
হয়েছে।
সানজিদার পরিবারের অভিযোগ,
তাঁকে
হত্যা
করা
হয়েছে।সোমবার
উত্তরখান থানার
উপপরিদর্শক (এসআই)
মো.
নিয়ার
আলী
এ
তথ্য
জানান। নিহত
সানজিদা পাবনা
সদর
উপজেলার টাউন
হল
এলাকার
শফিকুল
ইসলামের মেয়ে।
তিনি
পাবনা
সরকারি
এডওয়ার্ড কলেজের
অনার্স
তৃতীয়
বর্ষের
শিক্ষার্থী ছিলেন।
তাঁর
স্বামী
আমিনুর
ইসলামের বাড়ি
পাবনার
গাছপাড়া এলাকায়। স্বজনদের তথ্য
অনুযায়ী, আমিনুর
ঢাকায়
অনার্সে পড়াশোনার পাশাপাশি চাকরি
করতেন।পরিবারের সদস্যরা জানান,
সানজিদা ও
আমিনুরের মধ্যে
আগে
থেকেই
প্রেমের সম্পর্ক ছিল।
পরে
দুই
পরিবারের সম্মতিতে গত
বছরের
ডিসেম্বরে তাঁদের
বিয়ে
হয়।
বিয়ের
দুই
মাস
পর
তাঁরা
ঢাকার
উত্তরখানে একটি
বাসা
ভাড়া
নিয়ে
থাকতে
শুরু
করেন।
প্রথম
দিকে
তাঁদের
দাম্পত্য জীবন
ভালো
কাটলেও
কয়েক
মাস
পর
বিভিন্ন বিষয়
নিয়ে
কলহ
শুরু
হয়।
প্রায়ই
তাঁদের
মধ্যে
ঝগড়া
হতো।
সানজিদাকে নির্যাতন করা
হতো
বলেও
অভিযোগ
করেছেন
স্বজনেরা।একপর্যায়ে স্বামীর বাসা
ছেড়ে
বাবার
বাড়ি
পাবনায়
চলে
যান
সানজিদা। পরে
দুই
পরিবারের মধ্যে
সমঝোতার ভিত্তিতে পাঁচ
দিন
আগে
আবার
ঢাকায়
ফিরে
আসেন
তিনি।স্বজনদের অভিযোগ,
ঢাকায়
ফেরার
দুই
দিন
আগে
সানজিদা ফোন
করে
পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, তিনি
আর
স্বামীর বাসায়
থাকতে
চান
না।
তাঁকে
যেন
সেখান
থেকে
নিয়ে
যাওয়া
হয়।
এরপর
এক
দিন
তাঁর
সঙ্গে
ফোনে
যোগাযোগ করা
সম্ভব
হয়নি।
আমিনুরকে ফোন
করা
হলে
তিনি
অফিসে
থাকার
কথা
জানান।
পরে
রোববার
রাতে
আমিনুর
ফোন
করে
সানজিদার আত্মহত্যার খবর
দেন।তবে
পরিবারের সদস্যরা সানজিদার মৃত্যুকে আত্মহত্যা বলে
মানতে
নারাজ।
তাঁদের
দাবি,
তাঁকে
হত্যা
করা
হয়েছে।
এ
ঘটনার
সুষ্ঠু
তদন্ত
এবং
জড়িত
ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি
দাবি
করেছেন
তাঁরা।পুলিশ
জানায়,
রোববার
দিবাগত
রাত
সাড়ে
১০টার
দিকে
উত্তরখান থানার
হেলাল
মার্কেটের পাশে
দোবাদিয়া রোডের
একটি
১০
তলা
ভবনের
নবম
তলার
৯/এফ নম্বর ফ্ল্যাটের মেঝে
থেকে
সানজিদার লাশ
উদ্ধার
করা
হয়।
আইনি
প্রক্রিয়া শেষে
সোমবার
সকালে
লাশ
ময়নাতদন্তের জন্য
ঢাকা
মেডিকেল কলেজের
মর্গে
পাঠানো
হয়েছে।এসআই
নিয়ার
আলী
বলেন,
পুলিশের প্রাথমিক ধারণা,
রোববার
সকাল
থেকে
সন্ধ্যা ৭টার
মধ্যে
গলায়
ওড়না
পেঁচিয়ে শ্বাসরোধে সানজিদাকে হত্যা
করা
হয়ে
থাকতে
পারে।
তবে
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার
পর
তাঁর
মৃত্যুর প্রকৃত
কারণ
নিশ্চিত হওয়া
যাবে।তিনি
আরও
জানান,
এ
ঘটনায়
নিহতের
চাচা
বাদী
হয়ে
তাঁর
স্বামী
আমিনুর
ইসলামকে প্রধান
আসামি
করে
হত্যা
মামলা
করেছেন। ওই
মামলায়
আমিনুরকে গ্রেপ্তার করা
হয়েছে।