প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’
দেশের
প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের
নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই
সড়কের পাশে কমপক্ষে এক
হাজার গাছ রোপণের মাধ্যমে
‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা
জারি করেছে। গত ৮ নভেম্বর
জারি করা এক চিঠিতে
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ কর্মসূচি বাস্তবায়নে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।স্থানীয়
সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, গত
৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশে
গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা
নিশ্চিত করতে গ্রাম পুলিশ
সদস্যদের অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত
অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক
গ্রাম পুলিশ সড়ক হিসেবে নামকরণ
করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে
অন্তত এক হাজার গাছ
লাগাতে হবে। রোপণ করা
গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় পরিচালিত হবে।বনায়নের
লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন
গ্রাম পুলিশনির্দেশনায়
সামাজিক বনায়ন থেকে অর্জিত অর্থ
বণ্টনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে
বলা হয়েছে, বনায়ন থেকে পাওয়া লভ্যাংশের
৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি
৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশবান্ধব
বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে।এ
উদ্যোগের মাধ্যমে একদিকে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে, অন্যদিকে স্থানীয়
পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ
কার্যক্রমকে উৎসাহিত করা সম্ভব হবে
বলে মনে করছে স্থানীয়
সরকার বিভাগ।বাস্তবায়নে
ইউএনওদের নির্দেশস্থানীয়
সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার
প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের
নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এ বিষয়ে
স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।এ
নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং
উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের
কাছে পাঠানো হয়েছে।