ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চকবাজারে অগ্নিকাণ্ড: সিটি করপোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করলেন সাদিক কায়েম

চকবাজারে অগ্নিকাণ্ড: সিটি করপোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করলেন সাদিক কায়েম

রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় অগ্নিকাণ্ডে মানুষের সর্বস্ব হারানোর জন্য সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতাকে দায়ী করেন সাদিক কায়েম। তিনি বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে কি না, তা যথাযথভাবে তদারকি করছে না সিটি করপোরেশন। পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ ও জনবলের ঘাটতি রয়েছে।সাদিক কায়েম আরও বলেন, প্রয়োজনীয় প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটারদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার রাতে চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে চারজন ফায়ার ফাইটার আহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে প্রায়ই ফায়ার ফাইটাররা আহত ও নিহত হচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি ফায়ার সার্ভিসের জন্য আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ এবং প্রশিক্ষিত কর্মী গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান।নগরবাসীর উদ্দেশে সাদিক কায়েম বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব পেলে ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, চকবাজার-বংশাল জোনের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, চকবাজার দক্ষিণ থানা আমির আনিছুর রহমান, পূর্ব থানা আমির রফিকুল ইসলাম সিকদারসহ চকবাজার থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও ব্যবসায়ীরা।