ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চীনে চিকিৎসা নিচ্ছেন নজরুল ইসলাম খান, আরোগ্য কামনায় নেতারা

চীনে চিকিৎসা নিচ্ছেন নজরুল ইসলাম খান, আরোগ্য কামনায় নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। সোমবার তিনি সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন।তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতাদের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।প্রতিনিধিদলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতারা প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।এদিকে চীন বিএনপির নেতাদের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতাদের আপ্যায়ন করা হয়। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসার তৌফিক দেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতারা।