ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন কাশবনে

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন কাশবনে

ঝালকাঠির নলছিটিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। তাঁদের শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।রোববার দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।ভিডিওতে দেখা যায়, একটি কাশবনের পাশে কয়েকজন নেতাকর্মী একত্র হয়েছেন। চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তাঁরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে শপথ নিচ্ছেন।শপথে তাঁদের বলতে শোনা যায়, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।