ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রেম-বিরহের কথায় গানের জগতে নিজের পরিচয় গড়ছেন ফকির রায়হান

প্রেম-বিরহের কথায় গানের জগতে নিজের পরিচয় গড়ছেন ফকির রায়হান

মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সম্পর্কের টানাপোড়েন কিংবা কঠিন বাস্তবতা এসবই তাঁর গানের কথার প্রধান অনুষঙ্গ। চারপাশের মানুষের জীবন ও অনুভূতি থেকে গল্প খুঁজে নেন তিনি। সহজ-সরল ভাষায় সেই গল্পগুলোকে গানের কথায় রূপ দেন। বলছি, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের তরুণ গীতিকার রাইসুল ইসলামের কথা। সংগীতজগতে যিনি পরিচিত ‘ফকির রায়হান’ নামে।পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে গান লেখার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে মাস্টার্সের শেষ বর্ষে অধ্যয়নরত এই তরুণের কাছে গান লেখা কেবল শখ নয়, নিজের অনুভূতি প্রকাশেরও একটি মাধ্যম। মানুষের জীবনের নানা অভিজ্ঞতা, সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসার প্রাপ্তি-অপ্রাপ্তি এবং সমাজের বাস্তব চিত্র তাঁর সৃষ্টির মূল ভিত্তি।ফকির রায়হানের গানের কথায় বিশেষ গুরুত্ব পায় বিশ্বাসভঙ্গ, প্রতারণা, স্বার্থপরতা, বিচ্ছেদ এবং আপন মানুষের বদলে যাওয়ার গল্প। ভালোবেসে কষ্ট পাওয়া কিংবা কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার যে অনুভূতি অনেকেই প্রকাশ করতে পারেন না, তাঁর লেখায় সেই অব্যক্ত আবেগের প্রতিফলন দেখা যায়।বিরহ ও বাস্তবতার গল্প তাঁর গানেফকির রায়হানের লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের পরিচিত ভাষায় গভীর অনুভূতি প্রকাশ করা। আধুনিক লোকগান ও বিরহের গানের প্রতি তাঁর আগ্রহ বেশি। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলালেও সম্পর্কের সংকট, অভাব-অনটন, ভালোবাসার আকাঙ্ক্ষা কিংবা বিচ্ছেদের যন্ত্রণা যে একইভাবে মানুষের জীবনে রয়ে যায়, সেসব বিষয়ই গানের মাধ্যমে তুলে ধরতে চান তিনি।তাঁর লেখা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রঙের শহর’, ‘আপন ভেবে হইলাম পর’, ‘হৃদয় ভাঙ্গার যন্ত্রণা’, ‘প্রেমের আগুন’, ‘এক সেকেন্ডের নাই ভরসা’, ‘তোর অন্তরে মায়া নাইরে’, ‘মন ভাঙ্গার বিচার’, ‘তোমার হইলো সুখের ঠিকানা’, ‘বুঝলি নারে কদর’ ও ‘স্বার্থপর’।এ ছাড়া তাঁর লেখা ‘পিরিত যেন মরণ ফাঁদ’, ‘হয় না কোনো দাফন’, ‘ঘরের মানুষ বাহির করে’, ‘দেহ মনব গাড়ি’ এবং ‘রঙ্গিন দিন ফুরাইবো যে দিন’ গানগুলোও তাঁর সৃষ্টির তালিকায় রয়েছে। এসব গানের পাশাপাশি আরও অনেক গান লিখেছেন তিনি।গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নগ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে পড়াশোনার পাশাপাশি গীতিকার হিসেবে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন ফকির রায়হান। তাঁর কাছে গানের কথা লেখার অনুপ্রেরণা আসে মানুষের জীবন থেকে। কারও হাসি, কারও কান্না, কারও ভালোবাসা কিংবা জীবনের কঠিন অভিজ্ঞতা—সবকিছুই তাঁর কাছে গানের সম্ভাব্য উপাদান।ভবিষ্যতে নিজের লেখা গান দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। বাংলা গানের জগতে স্বতন্ত্র পরিচয় তৈরি করার পাশাপাশি তাঁর প্রত্যাশা, শ্রোতারা যেন তাঁর গানের কথায় নিজেদের জীবনের গল্প খুঁজে পান।ফকির রায়হানের বিশ্বাস, একটি গান তখনই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, যখন সেই গানের কথার সঙ্গে শ্রোতা নিজের জীবনের অনুভূতির মিল খুঁজে পান। তাই মানুষের মনের অব্যক্ত কথা, সুখ-দুঃখ ও বাস্তবতার গল্প নিয়েই সামনে এগিয়ে যেতে চান এই তরুণ গীতিকার।