ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রংপুর জেলা জামায়াতের আমির এনামুল হক, সেক্রেটারি মোস্তাক আহমদ

রংপুর জেলা জামায়াতের আমির এনামুল হক, সেক্রেটারি মোস্তাক আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমিরের দায়িত্ব পেয়েছেন মাওলানা এনামুল হক। আর জেলা সেক্রেটারি হয়েছেন মাওলানা মোস্তাক আহমদ।ঘোষিত কমিটিতে সহকারী সেক্রেটারি, তারবিয়াত ও প্রচার বিভাগের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল গণি। বায়তুলমাল সেক্রেটারি করা হয়েছে বজলুর রশিদ মুকুলকে। মানবসম্পদ বিভাগের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোত্তালেব হোসাইন এবং শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বে রয়েছেন বেলাল আবেদীন।এ ছাড়া আদর্শ শিক্ষক ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আবুল হাসেম বাদলকে। তালিমুল কুরআন বিভাগ ও ব্যবসায়ী সংগঠনের দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল হান্নান খান। উলামা বিভাগের দায়িত্বে রয়েছেন এ কে এম ইদ্রিস আলী।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশাদুজ্জামান শিমুল। সাহিত্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে রয়েছেন মাওলানা নায়েবুজ্জামান এবং অফিস ও আইটি বিভাগের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন।ঘোষিত এ কমিটি ২০২৭-২০২৮ মেয়াদে রংপুর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।