ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু

অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি মারা গেছেন। শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতায় ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তবে দাদির মৃত্যুর খবর অভিজিৎ জানতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের বরাতে এ তথ্য জানা গেছে।দাদির মৃত্যুর দিনই মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দ্বীপক। দলের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে দুই সহযোগীকে নিয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে বিমান থেকে নামার আগেই তাঁদের আটক করা হয়।কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। এ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে সমাবেশ করার পরিকল্পনা ছিল দলটির।এদিকে অভিজিতের বাবা ভগবান দ্বীপক ও মা অনিতা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাঁদের বাড়ির চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা হিঙ্গোলিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।তবে অভিজিৎকে দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।সিজেপির সমাবেশ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে যোগ দিতে আসা সমর্থকদের বাধা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যন্তরমন্তরে জনসমাগম নিয়ন্ত্রণে দিল্লির মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন করা হয়। সূত্র: আইএএনএস