দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তাঁর পারিবারিক বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশের সূত্র জানিয়েছে।সূত্রের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাসাটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলেও জানা গেছে।প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন বলে সূত্রের দাবি। শনিবার রাজধানীর যন্তর মন্তরে এই বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল।তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।সূত্র: নিউজ১৮
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।