নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হচ্ছে, বদলাচ্ছে এক থানার নাম
দেশের
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা
এবং জনসেবা সহজ করতে নতুন
দুটি থানা ও দুটি
পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি
থানার নাম পরিবর্তন এবং
দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার
সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব
অনুমোদন দেওয়া হয়। সভার সিদ্ধান্তের
বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।অনুমোদিত
সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন
কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।এ
ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা
উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।নতুন দুটি পৌরসভানিকার
সভায় দুটি নতুন পৌরসভা
গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে বগুড়া
জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার
জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠন করা হবে।এর
ফলে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের স্থানীয় সরকারসেবা ও প্রশাসনিক কার্যক্রম
আরও সহজ হবে বলে
আশা করা হচ্ছে।পরিবর্তন হচ্ছে থানার নামময়মনসিংহের
নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ওই উপজেলার
পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। নতুন নাম হবে
‘দক্ষিণ গফরগাঁও থানা’।স্থানান্তর হচ্ছে দুই উপজেলার সদর দপ্তরসভায়
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান
পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। সদর উপজেলা বিভক্ত
করে গঠিত এই উপজেলার
সদর দপ্তর আগে প্রস্তাবিত মটবী
ও চরচামিতা মৌজায় স্থাপনের কথা ছিল। নতুন
সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর
চন্দ্রপুর ও ১৬৬ নম্বর
হাজিরপাড়া মৌজায় সদর দপ্তর স্থাপন
করা হবে।অন্যদিকে,
কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা
উপজেলার প্রশাসনিক সদর দপ্তরও স্থানান্তর
করা হচ্ছে। আগে খামারগ্রাম মৌজায়
সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও এখন বাঙ্গরা পূর্ব
ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ
বাঙ্গরা মৌজায় তা স্থাপনের অনুমোদন
দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, নতুন
থানা স্থাপন ও থানার নাম
পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নতুন পৌরসভা গঠন
এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের
প্রস্তাব উত্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।