ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির

নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের বিকল্প নেই।সোমবার বেলা ১১টার দিকে শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।তিনি বলেন, বিদ্যালয় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সব ক্ষেত্রেই কন্যাশিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।শিশুবিয়ে প্রতিরোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও সরকারের গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি।’ সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেয়েটি তিন দিন বাড়িতে ছিল না, কিন্তু অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি।দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, যখন স্কুলের পাশে মায়েরা পেপার বিছিয়ে বসে থাকে সন্তানকে বাসায় নিতে, তখনই বুঝা যায়, সমাজ কতটা অনিরাপদ।