পাসপোর্ট দিয়ে নয়, বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পলাতক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের
(এনআইডি) জন্য করা আবেদনকে
‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, হত্যাকারীকে
কখনো পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা
হবে না। বন্দি বিনিময়
চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে
ফিরিয়ে আনা হবে।সোমবার
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা
বলেন।এর
আগে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা
হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে
ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের
জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে দেশত্যাগের
পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের যোগাযোগের
ঘটনা এটিই প্রথম বলে
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।রয়টার্সের
হাতে আসা একটি চিঠির
বরাতে বলা হয়েছে, শেখ
হাসিনার দেশে ফেরার পরিকল্পনার
ক্ষেত্রে এটি এখন পর্যন্ত
সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরতে
পারেন বলে প্রতিবেদনে জানানো
হয়েছে।আদালতে
আত্মসমর্পণ করতে চান শেখ
হাসিনারয়টার্সকে
শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি
দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরাও
সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার
তারিখ ঘোষণা করা হবে।তবে
দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক
ও আইনি পরিস্থিতির জটিলতা
তৈরি হতে পারে। কারণ,
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী
কারাগারে রয়েছেন। অন্যদিকে অনেকে ভারতে কিংবা বিভিন্ন দেশে অবস্থান করছেন।২০২৪
সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান
পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে
তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে
থাকা শেখ হাসিনা তাঁর
বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার
করেছেন।নতুন
পাসপোর্ট ও এনআইডি চেয়ে
দিল্লি দূতাবাসে চিঠিরয়টার্সের
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স
চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে
অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি
পাঠিয়েছেন।ওই
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট
ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।চিঠিতে
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক
বিভিন্ন দলিলের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে
তাঁর জন্য নতুন পাসপোর্ট
ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির
কথাও বলা হয়েছে।এ
বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী
তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা
তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি
বলে জানিয়েছে রয়টার্স।ঢাকা-দিল্লি সম্পর্কে প্রভাব২০২৪
সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার
পর শেখ হাসিনা ভারতে
আশ্রয় নেন। তাঁকে আশ্রয়
দেওয়ার পর থেকেই নয়াদিল্লি
ও ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।এ
অবস্থায় শেখ হাসিনার নতুন
পাসপোর্ট ও এনআইডির আবেদন
এবং দেশে ফেরার পরিকল্পনা
নিয়ে দুই দেশের কূটনৈতিক
ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা
তৈরি হয়েছে। অন্যদিকে, তাঁকে দেশে ফিরিয়ে আনার
ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির কথা জানিয়েছেন বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী।