গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ
গাজীপুরের
ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্রে
পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে
দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা
ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান,
ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর
পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায়
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা
হয়।আগুনে
পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।গাজীপুর
পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল
ম্যানেজার ইউসুফ আলী জানান, রাতে
দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ
লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ
করে। এতে সেখানে আগুন
ধরে যায়।ফায়ার
সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির
পরিমাণ এবং আগুন দেওয়ার
সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের
বিষয়টি তদন্তের পর জানা যাবে।