ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পেছন দিক থেকে ছবি তুললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সালমানের

পেছন দিক থেকে ছবি তুললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সালমানের

পাপারাজ্জিদের বিরুদ্ধে ফের সরব হয়েছেন বলিউড তারকা সালমান খান। অভিনেত্রীদের সম্মতি ছাড়া পেছন দিক থেকে আপত্তিকর ছবি তোলার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।‘বিগ বস ২০’-এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে কথা বলার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি।সালমানের দাবি, আগে সতর্ক করার পরও পাপারাজ্জিদের এ ধরনের ছবি তোলার প্রবণতা কমেনি, বরং বেড়েছে। কিছু তারকা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে এনে এ ধরনের ছবি তোলার জন্য অর্থ দেন বলেও মন্তব্য করেন তিনি।সালমান বলেন, কিছু নারী এবং কিছু পুরুষও পাপারাজ্জিদের ডেকে আনেন, তাঁদের টাকা দেন এবং এ ধরনের ছবি তুলতে বলেন। তাঁরা কী-ই বা করবেন?তবে সব তারকা যে এমন ছবি পছন্দ করেন, তা নয় বলে মনে করেন এই অভিনেতা। তাঁর বক্তব্য, যাঁরা এ ধরনের ছবি তুলতে স্বচ্ছন্দ, তাঁদের ক্ষেত্রে তা করা যেতে পারে। কিন্তু যাঁরা চান না, তাঁদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা উচিত নয়।নেহাকে উদ্দেশ করে সালমান বলেন, “তোমরা যখন এসে বলো যে এ ধরনের ছবি তোলা যাবে না, তারপরও যদি তাঁরা একই কাজ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”‘বিষয়টিকে মজা হিসেবে নিচ্ছেন’পাপারাজ্জিরা তাঁর আগের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না বলেও উদ্বেগ প্রকাশ করেন সালমান। তাঁর অভিযোগ, বিষয়টিকে তাঁরা মজা হিসেবে নিচ্ছেন। এমনকি কিছু বড় প্ল্যাটফর্মও এ ধরনের কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।সালমান বলেন, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।অভিনেত্রীদের সম্মতি ছাড়া এ ধরনের ছবি তোলার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় সালমানকে ধন্যবাদ জানান নেহা ধুপিয়া। তাঁর মতে, গুরুত্বপূর্ণ একটি মঞ্চে বিষয়টি তুলে ধরে অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর এবং তাঁদের মতামতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছেন সালমান।