ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল
নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী এক অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন সড়কের পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ
জানায়, নিহত তরুণীর বয়স
আনুমানিক ২০ থেকে ২২
বছর। তাঁর পরনে ছিল
সালোয়ার-কামিজ। একটি বস্তার ভেতরে
হাত-পা বাঁধা অবস্থায়
তাঁর লাশ পাওয়া যায়।ফতুল্লা
মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান,
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর
মাধ্যমে খবর পেয়ে সকাল
১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে
যায়। সেখানে সোনালী মার্কেটসংলগ্ন সড়কের পাশের ঝোপে একটি বস্তা
পড়ে থাকতে দেখা যায়। পরে
বস্তাটি খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায়
তরুণীর লাশ পাওয়া যায়।পুলিশের
প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে
তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর
তাঁর লাশ বস্তায় ভরে
রাতের কোনো একসময় ঝোপের
মধ্যে ফেলে রেখে যায়
দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন
পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত
কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়
বলে জানিয়েছে পুলিশ।এসআই
মিলন ফকির আরও জানান,
নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তাঁকে
কারা, কী কারণে হত্যা
করেছে এবং কারা লাশটি
সেখানে ফেলে গেছে, তা
খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।ঘটনার
সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত
করা এবং হত্যার রহস্য
উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।