রাজারবাগে ককটেল বিস্ফোরণ: সাবেক উপজেলা চেয়ারম্যান রানা আমিরের ৪ দিনের রিমান্ড
রাজধানীর
রাজারবাগ পুলিশ লাইনসের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্যাদি
আইনের মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানের
চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার
বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত
করেছেন।এর
আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের
রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে
শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে যুক্তি দেন।উভয়
পক্ষের শুনানি শেষে উচ্চ আদালতের
নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে
আসামিকে চার দিন জিজ্ঞাসাবাদের
অনুমতি দেন বিচারক।যেভাবে ঘটেছিল বিস্ফোরণমামলার
রিমান্ড আবেদনে বলা হয়, গত
৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা
৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর এলপি
গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
ঘটায় দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট
থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ
করে তারা পালিয়ে যায়।ঘটনাস্থল
থেকে বিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুর পোড়া টিনের অংশ,
লাল স্কচটেপের অংশ এবং ১৫টি
লোহার তারের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় পল্টন মডেল থানায় বিস্ফোরক
দ্রব্যাদি আইনে মামলা করেন
পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল মমিন।অর্থদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগরিমান্ড
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গোপন তথ্য ও
প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১২ নভেম্বর
রাত ১২টা ৫০ মিনিটে
রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের ৩৩০ নম্বর বাসা
থেকে রানা আমির ওসমানকে
গ্রেপ্তার করা হয়।প্রাথমিক
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দাবি করেছে, রানা
আমির ওসমান ও তাঁর সহযোগীরা
পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে এ ককটেল বিস্ফোরণ
ঘটান। এতে অর্থের জোগানদাতা,
নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে
তাঁর ভূমিকার তথ্য-প্রমাণ পাওয়া
যাচ্ছে বলে রিমান্ড আবেদনে
উল্লেখ করা হয়েছে।এ
ঘটনায় সরাসরি জড়িত পলাতক ব্যক্তিদের
শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরকের
উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের চিহ্নিত
করার পাশাপাশি নেপথ্যের অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে
বের করতে তাঁকে জিজ্ঞাসাবাদ
প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া দেশের অন্য
কোথাও একই ধরনের নাশকতার
পরিকল্পনা রয়েছে কি না, তা
জানতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত
সংস্থা।রিমান্ড
আবেদনে পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ের তথ্য উল্লেখ করে
বলা হয়, রানা আমির
ওসমানের বিরুদ্ধে মাগুরা সদর থানায় আরও
দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি
২০২৪ সালের ২৫ সেপ্টেম্বরের মামলা।
অন্যটি ২০১৫ সালের একটি
ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত
আসামি হিসেবে তাঁকে উল্লেখ করা হয়েছে।কে
এই
রানা
আমির
ওসমানরানা
আমির ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের উপজেলা
পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর গ্রামের
বাড়ি মাগুরা সদর উপজেলার ভাইনা
চোপদারপাড়া এলাকায়।