ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রাজসাক্ষী হয়ে পদত্যাগ করুন, ভারতের সিইসিকে রাহুল গান্ধী

রাজসাক্ষী হয়ে পদত্যাগ করুন, ভারতের সিইসিকে রাহুল গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে ‘রাজসাক্ষী’ হয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ‘ভোট চুরির’ অভিযোগে করা মামলার প্রসঙ্গ টেনে সোমবার দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেন, ভয়ের কারণে জ্ঞানেশ কুমার রাতে ঘুমাতে পারছেন না।ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা।জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস নেতা আরও বলেন, ‘আপনি অপরাধ করেছেন। কিন্তু সত্যি বলতে, আপনি মূল অপরাধী নন। আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলের নেপথ্যে আপনার মস্তিষ্ক নেই। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন।’রাহুল গান্ধীর এসব বক্তব্য ভারতের নির্বাচনব্যবস্থা ও ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে সামনে এল। সংবাদ সম্মেলনে তিনি প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।সূত্র: আনন্দবাজার অনলাইন