কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির
জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ
খোকনের আরও পাঁচ দিনের
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ
আদেশ দেন। এর আগে
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের
পরিদর্শক মো. সুজন হক
সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের
রিমান্ড আবেদন করেন।শুনানির জন্য বেলা আড়াইটার
দিকে সাঈদ খোকনকে আদালতের
এজলাসে হাজির করা হয়। এ
সময় মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও
রিমান্ড মঞ্জুরের পক্ষে বক্তব্য দেয়। উভয় পক্ষের
শুনানি শেষে আদালত পাঁচ
দিনের রিমান্ড মঞ্জুর করেন।ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী
পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি
নিশ্চিত করেছেন।এর আগে গত ১৭
নভেম্বর একই মামলায় সাঈদ
খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের
রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি
শেষে আদালত তাঁর সাত দিনের
রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল
সাতটার দিকে রাজধানীর বারিধারার
একটি বাসা থেকে তাঁকে
গ্রেপ্তার করে এসআরবি। পরে
তাঁকে ডিবি পুলিশের কাছে
হস্তান্তর করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪
সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী
আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া আবদুল
মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ
হয়ে নিহত হয়।এ ঘটনায় ওই বছরের ২৬
আগস্ট নিহত কিশোরের বাবা
আব্দুল মতিন বাদী হয়ে
ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদেরসহ ১৭৬ জনকে আসামি
করা হয়। এজাহারে সাঈদ
খোকনের নাম রয়েছে ২৯
নম্বর আসামি হিসেবে।