ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
এক দিনের সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক দিনের সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক দিনের সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি লালমনিরহাটের উদ্দেশে রওনা হন।প্রধানমন্ত্রীর প্রেস উইং তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।সফরসূচি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।এক দিনের এই সফরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ই প্রধান কর্মসূচি।