ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মাদরাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের চেক ছাড়, টাকা তোলা যাবে ৪ অক্টোবরের পর

মাদরাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের চেক ছাড়, টাকা তোলা যাবে ৪ অক্টোবরের পর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় আগামী ৪ অক্টোবরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এ টাকা তুলতে পারবেন তাঁরা।বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ১ অক্টোবর বিতরণকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ অক্টোবরের পর নির্ধারিত ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।