বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় আগামী ৪ অক্টোবরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এ টাকা তুলতে পারবেন তাঁরা।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের
আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি
অংশের চারটি চেক ১ অক্টোবর
বিতরণকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা
হয়েছে।
চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক
লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ব্যাংক
ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ অক্টোবরের পর
নির্ধারিত ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের
বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে
পারবেন।