শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা
ক্ষমতাচ্যুত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী
১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন
তাঁর এক মুখপাত্র। তবে
তাঁর দেশে ফেরার প্রক্রিয়া
নিয়ে শেখ হাসিনার সঙ্গে
সরকারের কোনো আলোচনা হবে
না; এ বিষয়ে ভারতের
সঙ্গেই কথা হবে বলে
জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার
উপদেষ্টা ডা. জাহেদ উর
রহমান।মঙ্গলবার
দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে
সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা
বলেন।তথ্য
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি
বাংলাদেশে আসতে চান, এ
বিষয়ে তাঁর সঙ্গে আমাদের
কোনো আলোচনা নেই।শেখ
হাসিনার দেশে ফেরার সম্ভাব্য
প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, শেখ
হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি একজন গুরুতর
অপরাধী এবং তাঁর বিরুদ্ধে
বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে। আদালতে
দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে শাস্তিও
দেওয়া হয়েছে। ফলে তাঁর দেশে
ফেরা কিংবা তাঁকে হস্তান্তরের বিষয়টি ভারতের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে
হবে।জাহেদ
উর রহমান আরও বলেন, শেখ
হাসিনা বাংলাদেশের বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি অন্য কোনোভাবে
দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে
বাংলাদেশের আলোচনা হবে ভারতের সঙ্গে।
তাঁকে কীভাবে হস্তান্তর করা হবে, সেটিও
দুই দেশের আলোচনার বিষয়।১৬
ডিসেম্বর ফেরার
ইচ্ছার কথা
জানালেন হাসিনার মুখপাত্রএদিকে
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা
হয়েছে, প্রায় দুই বছর ধরে
ভারতে অবস্থান করা শেখ হাসিনা
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে
ফিরতে চান। মঙ্গলবার তাঁর
এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।প্রতিবেদন
অনুযায়ী, দেশে ফেরার জন্য
এবারই প্রথম একটি নির্দিষ্ট তারিখের
কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর
মুখপাত্রের ভাষ্য, বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে
ফিরতে চান তিনি।শেখ
হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর এবং এ
বিষয়ে সরকারের বক্তব্য সামনে আসার পর তাঁর
দেশে ফেরা ও ভারত
থেকে তাঁকে হস্তান্তরের বিষয়টি নতুন করে আলোচনায়
এসেছে।