পরীমনিকে বয়কটের ঘোষণা গাইবান্ধার সাংবাদিকদের, অ্যাওয়ার্ড থেকেও বাদ
পেশাগত
দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকেরা। একই ঘটনায় তাঁর
বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন
জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। অন্যদিকে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে অনুষ্ঠেয়
একটি ফ্যাশন অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকেও পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকেরা।রোববার
(৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের
জেলা পুলিশ লাইনস রোডে আয়োজিত প্রতিবাদ
সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের
সাংবাদিকেরা অংশ নেন। সমাবেশে
বক্তারা পরীমনির কথিত ‘উচ্ছৃঙ্খল ও অসংবেদনশীল’ আচরণের
নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ
করেন।সমাবেশে
বক্তারা বলেন, গত ৫ নভেম্বর
ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর সঙ্গে অসদাচরণ করেন পরীমনি। শারীরিক
প্রতিবন্ধকতার শিকার ওই সাংবাদিকের সঙ্গে
দুর্ব্যবহারের পাশাপাশি তাঁকে গালিগালাজ এবং অশালীন স্পর্শের
ভিত্তিহীন অভিযোগ তোলার ঘটনাও ঘটে বলে তাঁরা
দাবি করেন।সাংবাদিক
নেতারা বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার
পরিবেশে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে
এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য
নয়। ঘটনার জন্য পরীমনি নিঃশর্ত
ক্ষমা না চাওয়া পর্যন্ত
তাঁর বিষয়ে কোনো সংবাদ প্রকাশ
না করার ঘোষণা দেন
তাঁরা। একই সঙ্গে তাঁকে
সার্বিকভাবে বয়কটের সিদ্ধান্তের কথাও জানান।এর
আগে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড
কলেজের সামনে জেলার প্রায় অর্ধশত সাংবাদিক একত্র হয়ে প্রতিবাদ কর্মসূচিতে
অংশ নেন। এ সময়
সাংবাদিক নেতা শেখ হাবিবুর
রহমান, সিদ্দিক আলম দয়াল ও
ফারুক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।চট্টগ্রামের অ্যাওয়ার্ড থেকেও
বাদএদিকে
সাংবাদিকদের প্রতিবাদ ও বয়কটের ঘোষণার
পর চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা
থেকেও পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকেরা।
আগামী ২৮ নভেম্বর নগরের
খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে
অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।অনুষ্ঠানটির
মিডিয়া কো-অর্ডিনেটর ও
পার্টনার খালেদ সুমন জানান, সাংবাদিকের
সঙ্গে ঘটনার আগেই পরীমনির সঙ্গে
চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ
ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য নতুন
পোস্টারও প্রকাশ করা হয়েছে।আদালতে হাজির
হয়ে
জামিন
নেন
পরীমনিএদিকে
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও
ভাঙচুর মামলায় আদালতে হাজির না হওয়ায় গত
বুধবার পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
এর পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ
করে জামিন নেন তিনি।আদালতকেন্দ্রিক
বিভিন্ন ঘটনা ও বিতর্কিত
আচরণ নিয়ে এর আগেও
একাধিকবার আলোচনায় এসেছেন এই চিত্রনায়িকা।