দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার
সকাল ৯টায় সংগঠনটির মূল্য
নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ
সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের
সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী,
২২ ক্যারেটের এক ভরি (১১
দশমিক ৬৬৪ গ্রাম) সোনার
দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২
লাখ ৩৪ হাজার ৩৮
টাকা। এর আগে এ
মানের সোনার দাম ছিল ২
লাখ ২৯ হাজার ৬৬৪
টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ৪
হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া ২১
ক্যারেটের প্রতি ভরি সোনার দাম
নির্ধারণ করা হয়েছে ২
লাখ ২৩ হাজার ৫৪১
টাকা। ১৮ ক্যারেটের প্রতি
ভরি সোনা বিক্রি হবে
১ লাখ ৯১ হাজার
৯৩১ টাকায়। আর সনাতন পদ্ধতির
প্রতি ভরি সোনার দাম
নির্ধারণ করা হয়েছে ১
লাখ ৫৬ হাজার ৮২২
টাকা।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রুপার
দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি
ভরি রুপার দাম ৪ হাজার
৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা
৪ হাজার ৬৬৬ টাকা, ১৮
ক্যারেটের ৪ হাজার ২৪
টাকা এবং সনাতন পদ্ধতির
রুপা প্রতি ভরি ৩ হাজার
২৬৬ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৬ আগস্ট ভ্যাটসহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছিল বাজুস। পরদিন ৭ আগস্ট নতুন দাম নির্ধারণ করে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এর এক দিন পরই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল সংগঠনটি।