বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারাগারের বাইরে থাকার অনুমতি
স্বামীর মৃত্যুর পর ১২ ঘণ্টার
জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি
পাচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক
মন্ত্রী ও সংসদ সদস্য
ডা. দীপু মনি।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.
রেজাউল করিম।
তিনি জানান, দীপু
মনির মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে
সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি
দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মো. রেজাউল করিম
বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে
দিনের আলোয় সর্বোচ্চ ১২
ঘণ্টার জন্য কাউকে প্যারোলে
মুক্তি দেওয়া যায়। এর বেশি
সময়ের জন্য মুক্তি দিতে
হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।
দীপু মনির মেয়ের
আবেদনের পর সংশ্লিষ্ট আইনি
বিষয়গুলো নিয়ে আলোচনা করেই
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।