ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

বেলাবতে দ্বিনি ও আধুনিক শিক্ষার মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

বেলাবতে দ্বিনি ও আধুনিক শিক্ষার মাদ্রাসার ভিত্তিপ্রস্তর
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতাপরিচালক মো. হজরত আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নরসিংদীর বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের গাংকুল পাড়া গ্রামে দ্বিনি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি শিক্ষার সমন্বয়ে আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে একটি নতুন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রায় ছয় গন্ডা জমির ওপর মাদ্রাসাটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসাটির পরিচালনার দায়িত্ব পালন করবেন মো. হজরত আলী। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে থাকবেন নাজিম উদ্দিন স্বপন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কায়েস আহমেদ সেলিম বলেন, মাদ্রাসাটিতে দ্বিনি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই তাঁদের লক্ষ্য।

কায়েস আহমেদ সেলিম আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়েই মাদ্রাসাটিতে দ্বিনি শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. হজরত আলী বলেন, শিক্ষার্থীদের নৈতিক মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিচালক মো. হজরত আলী, নাজিম উদ্দিন, স্বপন, সাংবাদিক দুলাল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সময় মাদ্রাসাটির ভবিষ্যৎ কার্যক্রম শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষা কার্যক্রম শুরু হলে মাদ্রাসাটিতে দ্বিনি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজিসহ প্রয়োজনীয় আধুনিক শিক্ষার সুযোগ থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। 

Image

বিষয় : নরসিংদী বেলাব বেলাব ইউনিয়ন ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক শিক্ষা দ্বিনি শিক্ষা

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বেলাবতে দ্বিনি ও আধুনিক শিক্ষার মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x