ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত পাকিস্তান ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ। ছবি: সংগ্রহ

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাসদরে তাঁদের বৈঠকে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চার দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে বুধবার তিনি সেনাসদরে গিয়ে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো এবং সমন্বয় উন্নত করার বিষয়েও গুরুত্ব দেন উভয় পক্ষ।

পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আসিম মুনির। বিশেষ করে নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকোলৎসেভ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আত্মত্যাগের কথাও স্বীকার করেন তিনি।

এদিকে, সংগঠিত অপরাধ দমনে সহযোগিতা ও তথ্য বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে রাশিয়া ও পাকিস্তান। একই সঙ্গে প্রত্যর্পণ এবং বন্দি হস্তান্তরসংক্রান্ত চুক্তিগুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

বুধবার ইসলামাবাদে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকোলৎসেভ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

সূত্র: ডন, আনাদোলু এজেন্সি

বিষয় : পাকিস্তান রাশিয়া বিশ্ব নিরাপত্তা সহযোগিতা

দৈনিক নবকাল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত পাকিস্তান ও রাশিয়া

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x