ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

বলিউড অভিনেতা ইমরান খান। ছবি: সংগ্রহ

বলিউড অভিনেতা আমির খানের ভাগনে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদে অংশ নেওয়ার পর এ নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে অংশ নেন ইমরান। এ সময় পুলিশ তাঁকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

প্রতিবাদে অংশ নেওয়ায় তদন্ত

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিক না হয়েও ইমরান খান কীভাবে এ ধরনের রাজনৈতিক আন্দোলনে অংশ নিলেন, তা নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্তের পর তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নোটিশ দেওয়ার সঙ্গে প্রতিবাদে অংশ নেওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

বিষয় : বিনোদন বলিউড বিনোদন বলিউড রাজনৈতিক প্রতিবাদ

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ, ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিল পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বলিউড অভিনেতা আমির খানের ভাগনে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদে অংশ নেওয়ার পর এ নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে অংশ নেন ইমরান। এ সময় পুলিশ তাঁকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

প্রতিবাদে অংশ নেওয়ায় তদন্ত

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিক না হয়েও ইমরান খান কীভাবে এ ধরনের রাজনৈতিক আন্দোলনে অংশ নিলেন, তা নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্তের পর তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নোটিশ দেওয়ার সঙ্গে প্রতিবাদে অংশ নেওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x