ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দুই শতাধিক সেনাসহ ভারতে নামল যুক্তরাষ্ট্রের ছয় এফ-৩৫ যুদ্ধবিমান

দুই শতাধিক সেনাসহ ভারতে নামল যুক্তরাষ্ট্রের ছয় এফ-৩৫ যুদ্ধবিমান

প্রথমবারের মতো ভারতের মাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান। অত্যাধুনিক এসব যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে এসেছেন। যোধপুরে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি’তে অংশ নিতে এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ভারতে এসেছে।ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোর সঙ্গে একই আকাশে মহড়ায় অংশ নেবে। বিষয়টিকে তিনি গুরুত্বপূর্ণ ও আনন্দের বলে উল্লেখ করেন।যোধপুর বিমানঘাঁটিতে শুরু হওয়া আন্তর্জাতিক এ মহড়া আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ভারতীয় বিমানবাহিনীও বিভিন্ন যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে ফরাসি প্রযুক্তির রাফাল, দেশীয়ভাবে তৈরি তেজস এবং রাশিয়ার মিগ-২৯।ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের প্রথম উপস্থিতির কারণে এবারের মহড়া বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫-এর ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণকে দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি