চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে নতুন ভিসি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)
প্রশাসনিক ভবনের
তালা
ভেঙে
ভেতরে
প্রবেশ
করেছেন
নতুন
উপাচার্য অধ্যাপক ড.
শেখ
শরীফুল
আলম।
সোমবার
সকাল
৮টা
৪৫
মিনিটের দিকে
এ
ঘটনা
ঘটে।
তাঁকে
ঘিরে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ও
শিক্ষার্থীদের মধ্যে
ক্ষোভ
ও
উত্তেজনা ছড়িয়ে
পড়েছে।সাবেক উপাচার্য অধ্যাপক ড.
আবু
সাদাত
মুহাম্মদ সায়েমকে স্বপদে
পুনর্বহালের দাবিতে
বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ও
শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।
এমন
পরিস্থিতিতে নতুন
উপাচার্যের প্রশাসনিক ভবনে
প্রবেশের খবর
ছড়িয়ে
পড়লে
শিক্ষার্থীদের মধ্যে
তীব্র
প্রতিক্রিয়া দেখা
দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের
সামনে
জড়ো
হতে
শুরু
করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে
জানা
গেছে,
প্রশাসনিক ভবনে
প্রবেশের পর
কয়েকজন
নতুন
উপাচার্যকে তাঁর
চেয়ারে
বসান
এবং
মুঠোফোনে ছবি
তোলেন।আন্দোলনকারীদের দাবি,
নতুন
উপাচার্যের ১১
ও
১২
অক্টোবর ঢাকায়
অবস্থান করার
কথা
ছিল।
এ
কারণে
ওই
দুই
দিন
বিশ্ববিদ্যালয়ের প্রধান
ফটকে
শিক্ষার্থীদের নিয়মিত
পাহারা
ছিল
না।
তাঁদের
ধারণা,
এই
সুযোগ
কাজে
লাগিয়েই তিনি
গোপনে
ক্যাম্পাসে প্রবেশ
করেছেন।এ বিষয়ে
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ
থেকে
তাৎক্ষণিকভাবে কোনো
আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া
যায়নি।সাবেক উপাচার্য অধ্যাপক ড.
আবু
সাদাত
মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে
শিক্ষক,
শিক্ষার্থী, কর্মকর্তা ও
কর্মচারীদের টানা
আন্দোলনে প্রায়
২০
দিন
ধরে
চুয়েটের স্বাভাবিক কার্যক্রম স্থবির
হয়ে
আছে।
ক্লাস
ও
পরীক্ষা বন্ধ
থাকায়
শিক্ষার্থীদের মধ্যে
সেশনজটের আশঙ্কাও বাড়ছে।এর আগে
গত
২৪
সেপ্টেম্বর অধ্যাপক ড.
শেখ
শরীফুল
আলম
অনলাইনে উপাচার্য হিসেবে
যোগদান
করেন।
তবে
আন্দোলনকারীদের বাধার
মুখে
এত
দিন
তিনি
ক্যাম্পাসে প্রবেশ
করতে
পারেননি। সোমবার
প্রশাসনিক ভবনে
তাঁর
প্রবেশের ঘটনাকে
কেন্দ্র করে
বিশ্ববিদ্যালয়ে নতুন
করে
উত্তেজনা তৈরি
হয়েছে।