সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি
আরবে
অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক
থাকার
এবং
দেশটির
কর্তৃপক্ষের জারি
করা
নির্দেশনা মেনে
চলার
আহ্বান
জানিয়েছে রিয়াদে
অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই
সঙ্গে
চলমান
পরিস্থিতি-সংক্রান্ত ছবি,
ভিডিও
ও
স্পর্শকাতর তথ্য
ধারণ,
সংরক্ষণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ
করা
থেকে
বিরত
থাকতে
বলা
হয়েছে।সোমবার (১২
অক্টোবর) বিকেল
৫টা
২১
মিনিটে
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক
পেজে
প্রকাশিত এক
জরুরি
বিজ্ঞপ্তিতে এ
আহ্বান
জানানো
হয়।বিজ্ঞপ্তিতে বলা
হয়,
সৌদি
আরবে
অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে
হবে।
পাশাপাশি সৌদি
কর্তৃপক্ষের জারি
করা
নির্দেশনা যথাযথভাবে অনুসরণ
ও
প্রতিপালন করতে
বিশেষভাবে অনুরোধ
জানানো
হয়েছে।দূতাবাস জানায়,
চলমান
পরিস্থিতি-সম্পর্কিত যেকোনো
তথ্য,
ছবি
বা
ভিডিও
ধারণ,
আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ
করা
সৌদি
আইনে
শাস্তিযোগ্য অপরাধ।
এ
কারণে
সৌদি
আইনের
প্রতি
শ্রদ্ধাশীল থেকে
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি,
ভিডিও
বা
স্পর্শকাতর তথ্য
ফেসবুক,
ইউটিউব,
এক্সসহ
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
না
করার
অনুরোধ
জানানো
হয়েছে।একই সঙ্গে
এসব
ছবি,
ভিডিও
ও
স্পর্শকাতর তথ্য
মুঠোফোনে সংরক্ষণ এবং
অন্যদের সঙ্গে
আদান-প্রদান করা থেকেও
সম্পূর্ণ বিরত
থাকতে
বলা
হয়েছে।জরুরি বিজ্ঞপ্তিতে আরও
বলা
হয়,
বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও
জনবহুল
স্থান
এড়িয়ে
চলা
উচিত।প্রয়োজনে যেসব
নম্বরে
যোগাযোগ করবেনদূতাবাসের বিজ্ঞপ্তিতে যেকোনো
প্রয়োজনে যোগাযোগের জন্য
কয়েকটি
হটলাইন
নম্বর
দেওয়া
হয়েছে।
নম্বরগুলো হলো-
শ্রমসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যু-সংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
এ ছাড়া
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে দূতাবাসের সর্বশেষ তথ্য
ও
নির্দেশনা জানতে
ভেরিফায়েড ফেসবুক
পেজ
(https://www.facebook.com/bdembassyrivadh)
অনুসরণ
করার
অনুরোধ
জানানো
হয়েছে।