মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে চলমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সোমবার (১২
অক্টোবর) বিকেল
৫টা
২১
মিনিটে
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক
পেজে
প্রকাশিত এক
জরুরি
বিজ্ঞপ্তিতে এ
আহ্বান
জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়,
সৌদি
আরবে
অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে
হবে।
পাশাপাশি সৌদি
কর্তৃপক্ষের জারি
করা
নির্দেশনা যথাযথভাবে অনুসরণ
ও
প্রতিপালন করতে
বিশেষভাবে অনুরোধ
জানানো
হয়েছে।
দূতাবাস জানায়,
চলমান
পরিস্থিতি-সম্পর্কিত যেকোনো
তথ্য,
ছবি
বা
ভিডিও
ধারণ,
আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ
করা
সৌদি
আইনে
শাস্তিযোগ্য অপরাধ।
এ
কারণে
সৌদি
আইনের
প্রতি
শ্রদ্ধাশীল থেকে
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি,
ভিডিও
বা
স্পর্শকাতর তথ্য
ফেসবুক,
ইউটিউব,
এক্সসহ
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
না
করার
অনুরোধ
জানানো
হয়েছে।
একই সঙ্গে
এসব
ছবি,
ভিডিও
ও
স্পর্শকাতর তথ্য
মুঠোফোনে সংরক্ষণ এবং
অন্যদের সঙ্গে
আদান-প্রদান করা থেকেও
সম্পূর্ণ বিরত
থাকতে
বলা
হয়েছে।
জরুরি বিজ্ঞপ্তিতে আরও
বলা
হয়,
বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও
জনবহুল
স্থান
এড়িয়ে
চলা
উচিত।
প্রয়োজনে যেসব
নম্বরে
যোগাযোগ করবেন
দূতাবাসের বিজ্ঞপ্তিতে যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো-
- শ্রমসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
- পাসপোর্টসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
- ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
- মৃত্যু-সংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে দূতাবাসের সর্বশেষ তথ্য ও নির্দেশনা জানতে ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/bdembassyrivadh) অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।