ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাতে কাঠমান্ডুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাতে কাঠমান্ডুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব স্মরণে শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।দিনের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতি গঠনে এর অবদান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বহুদলীয় গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন।বক্তারা বলেন, দেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষায় জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা ধারণ ও সংরক্ষণে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে চলমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।দূতাবাস জানায়, চলমান পরিস্থিতি-সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে আদান-প্রদান করা থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলা উচিত।প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেনদূতাবাসের বিজ্ঞপ্তিতে যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো- শ্রমসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫ পাসপোর্টসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬ ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪ মৃত্যু-সংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০ এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে দূতাবাসের সর্বশেষ তথ্য ও নির্দেশনা জানতে ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/bdembassyrivadh) অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা