পিকেএসএফের ৭,২৪৫ কোটি টাকার অর্থায়ন উদ্যোগ
নবায়নযোগ্য
জ্বালানি সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন
উদ্যোক্তা তৈরি, স্যানিটেশন এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর
জন্য মোট ৭ হাজার
২৪৫ কোটি টাকা অর্থায়নের
উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
(পিকেএসএফ)। এর মধ্যে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে দেওয়া হবে ৫০০ কোটি
টাকা।রোববার
পিকেএসএফ ভবন-১-এ
সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এ-সংক্রান্ত
সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়
পিকেএসএফ।সভায়
বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া অর্থে
কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা
তৈরির জন্য ৫ হাজার
কোটি টাকা ঋণ অনুমোদন
করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর
কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ,
উৎপাদন, সেবা এবং বিভিন্ন
ভ্যালু চেইনভিত্তিক কর্মকাণ্ডে এই অর্থায়ন করা
হবে।পিকেএসএফ
জানিয়েছে, স্বল্পআয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতাকে
কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির
পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ অর্থায়নের
অন্যতম লক্ষ্য।ছাদভিত্তিক
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতেও ৫০০ কোটি টাকার
বিশেষ অর্থায়ন কার্যক্রম নেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের ভিত্তিতে নেওয়া এ কার্যক্রমের আওতায়
গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে
ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে একটি বিশেষায়িত
ঋণ নীতিমালা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।এ
ছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর জন্য ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ,
সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন
খাতে প্রায় ২ হাজার কোটি
টাকার ঋণ অনুমোদন করা
হয়েছে।
পিকেএসএফের
চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির ব্যবস্থাপনা
পরিচালক ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।