ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানসিকতার বিস্তার: সাদিয়া আয়মান

দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানসিকতার বিস্তার: সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’স্টুডিওতে হামলার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও ‘অশিক্ষিত মানসিকতার’ বিস্তার নিয়েও ক্ষোভ জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না।’পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ ও ‘ধিক্কারজনক’ বলে মন্তব্য করেন সাদিয়া। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেন।মূল পোস্টের পাশাপাশি মন্তব্যের ঘরেও সমালোচকদের জবাব দেন অভিনেত্রী। তাঁর দাবি, যাদের অপকর্মের বিরুদ্ধে পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ পরে চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।এ ধরনের মন্তব্যকারীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন সাদিয়া। তিনি বলেন, নেতিবাচক বা চাঁদাবাজদের পক্ষে করা এসব মন্তব্য ভবিষ্যতে মন্তব্যকারীদের নিজেদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে। সাদিয়া আয়মানের পোস্ট ও পরবর্তী মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ ও সালমান মুক্তাদিরের ভক্তরা স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।