নরসিংদীর বেলাবোয় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিন্নাবাইদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাবো উপজেলা
ছাত্রলীগের সহসভাপতি মো. সাইফুল ইসলাম
(৩৬) এবং পাটুলী ইউনিয়ন
ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম
টুটুল। সাইফুল ইসলাম বিন্নাবাইদ এলাকার মৃত আবদুল মজিদ
মিয়ার ছেলে। রফিকুল ইসলাম টুটুল একই এলাকার মৃত
কুতুব উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো
থানায় দায়ের করা ২০২৫ সালের
১০ ফেব্রুয়ারির ১৬ নম্বর মামলায়
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮,
৯, ১০, ১১, ১২
ও ১৩ ধারায় তাঁদের
আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
বেলাবো থানার একটি দল শুক্রবার
বিন্নাবাইদ গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সাইফুল ইসলাম
ও রফিকুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বেলাবো থানা পুলিশ।