রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের
মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে
গুদামে আগুন লাগার খবর
পাওয়া যায়। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
কাজ শুরু করে।
তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।