ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

পুলিশের ওপর হামলা, ওসির গাড়ি ভাঙচুর: ২১ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

ছবি: সংগ্রহ

চট্টগ্রাম নগরের ওয়ারলেস এলাকায় পুলিশের ওপর হামলা, খুলশী থানার ওসির গাড়ি ভাঙচুর এবং একাধিক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার রাতে খুলশী থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে (৪২) প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। তবে মামলা দায়েরের পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িত আসামিদের শনাক্ত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : মামলা ও চার্জশিট চট্টগ্রাম গাড়ি ভাঙচুর পুলিশের ওপর হামলা খুলশী থানা

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ওপর হামলা, ওসির গাড়ি ভাঙচুর: ২১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের ওয়ারলেস এলাকায় পুলিশের ওপর হামলা, খুলশী থানার ওসির গাড়ি ভাঙচুর এবং একাধিক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার রাতে খুলশী থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে (৪২) প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। তবে মামলা দায়েরের পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িত আসামিদের শনাক্ত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x