ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

ভোট গণনার ভিডিও নেই, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ভারতের কর্নাটকের একটি বিধানসভা আসনে ভোট গণনার ভিডিও ফুটেজ দেখাতে না পারায় দেশটির নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছেন সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, কমিশনের কাছে থাকা তথ্যপ্রমাণ পরবর্তী শুনানিতে জমা দিতে হবে। অন্যথায় এ বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হবে আদালত।

২০২৩ সালের কর্নাটকের শ্রীনগেরি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে দায়ের করা একটি মামলার শুনানিতে এ নির্দেশনা আসে। ভোট গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানান। তবে কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি বিচারপতিরা।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জিব সচদেবের বেঞ্চ এ বিষয়ে নির্বাচন কমিশনের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলে।

পুনর্গণনায় বদলে যায় ফল

২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনে শ্রীনগেরি আসনে প্রথমে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে এ ফল চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেন বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ। পরে ওই আসনে ভোট পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। পুনর্গণনায় পোস্টাল ব্যালটের হিসাবে ২০১ ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী।

এ ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন কংগ্রেস প্রার্থী। তিনি ভোট গণনা ও পুনর্গণনার ভিডিও ফুটেজ প্রকাশের আবেদন জানান।

বাজে অজুহাত শুনব না

শুনানিতে বিচারপতিরা পর্যবেক্ষণ দেন, ভোট গণনার ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট অন্যান্য নথি প্রকাশ্যে আনা উচিত নির্বাচন কমিশনের। কমিশনের আইনজীবী শেষাদ্রী নায়ডু আদালতকে জানান, গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলেন, কমিশন কীভাবে বলতে পারে যে তারা ভিডিও রেকর্ডিং খুঁজে দেখার চেষ্টা করছে?

আদালত নির্দেশনা দিয়ে বলে, কমিশনের কাছে থাকা তথ্যপ্রমাণ পরবর্তী শুনানিতে জমা দিতে হবে। তা না হলে আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হবে। বিচারপতিরা বলেন, আমরা এই ধরনের বাজে অজুহাত শুনব না।

মামলাটির পরবর্তী শুনানির তারিখ ১৫ ফেব্রুয়ারি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ ঘিরে বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এর মধ্যেই ভোট গণনার ভিডিও ফুটেজ নিয়ে সুপ্রিম কোর্টের এই অবস্থান সামনে এল।

বিষয় : ভারত নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট কর্নাটক ভোট গণনা

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভোট গণনার ভিডিও নেই, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x