ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পাঁচ বছরে ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাঁচ বছরে ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার করা হবে। পাশাপাশি নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজও শিগগির শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরব ও কৃতী ফুটবলারদের অবদান স্মরণ করে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ক্রীড়াচর্চা ফিরিয়ে আনতে হবে। এ জন্য নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দূর করে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধাসহ আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে।খেলাধুলাকে সম্মানজনক পেশা করতে উদ্যোগখেলোয়াড়দের সামাজিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজে চিকিৎসক, প্রকৌশলী কিংবা সরকারি চাকরিকে পেশা হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন খেলাধুলাকেও টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে।প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের জন্য সরকারি ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। এর আওতায় জাতীয় পর্যায়ের তিন শতাধিক কৃতী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।খেলোয়াড়দের ক্রীড়াজীবন শেষে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেও পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও সাবেক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।বিকেএসপিতে সুযোগ পাচ্ছেন ৪০ উদীয়মান খেলোয়াড়তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাছাই করা হয়েছে। তাঁদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।আগামী জানুয়ারি থেকে এসব খেলোয়াড়ের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার এবং দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলেও জানান তিনি।বিশৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্ববক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন আমিনুল হক।তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন। দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে।প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে তিনি বলেন, স্বৈরাচার কিংবা বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।পতিত স্বৈরাচারী নেত্রী ও তাঁর দোসরদের নিয়ে যারা এখনো স্বপ্ন দেখছেন, তাঁরা বোকার রাজ্যে বাস করছেন। দেশের জনগণ তাঁদের আর কখনো মেনে নেবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্বের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গেলে সমাজের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব।টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ দলজেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এনামুল হক।এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে রানীনগর উপজেলাকে হারিয়ে জয় পেয়েছে।

নওগাঁয় বা মারধরের প্রতিবাদে দুই দিনের ধর্মঘট, নওগাঁয় আবার বাস চলাচল শুরু

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের কয়েক দফা আলোচনার পর গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।ঘটনার সূত্রপাত গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে। যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।এর জেরে পরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও এক বাস সুপারভাইজারকে সিএনজিচালকেরা অতর্কিত মারধর করেন বলে অভিযোগ রয়েছে।গুরুতর আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।বাসচালককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকেরা। এতে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দুই দিন ধরে বাস না চলায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। পুলিশের পক্ষ থেকে দেওয়া আশ্বাসের পর শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর জেলার সব রুটে বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

নওগাঁয় বা মারধরের প্রতিবাদে দুই দিনের ধর্মঘট, নওগাঁয় আবার বাস চলাচল শুরু