বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের কয়েক দফা আলোচনার পর গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত
গত শনিবার বেলা ১১টার দিকে
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে। যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার
চালক ও বাসশ্রমিকদের মধ্যে
প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা
হাতাহাতিতে গড়ায়।
এর জেরে
পরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও এক বাস
সুপারভাইজারকে সিএনজিচালকেরা অতর্কিত মারধর করেন বলে অভিযোগ
রয়েছে।
গুরুতর আহত
রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর
অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০
শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি
বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
বাসচালককে মারধরের
ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার
এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার চলাচল
বন্ধের দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের
ধর্মঘট শুরু করেন পরিবহন
শ্রমিকেরা। এতে জেলার অভ্যন্তরীণ
সব রুটে বাস চলাচল
বন্ধ হয়ে যায়। দুই
দিন ধরে বাস না
চলায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ সুপার
মোহাম্মদ তারিকুল ইসলাম বাস চলাচল স্বাভাবিক
হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস
চলাচল বন্ধ হওয়ার পর
পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের
সঙ্গে আলোচনা শুরু হয়। বাসচালককে
মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় লিখিত
অভিযোগ দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশের
পক্ষ থেকে দেওয়া আশ্বাসের
পর শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর
জেলার সব রুটে বাস
চলাচল আবার স্বাভাবিক হয়েছে।