ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে বিচ্ছিন্ন: সালমান মুক্তাদির

স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে বিচ্ছিন্ন: সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা করা হয়নি এমন বক্তব্য অসত্য দাবি করে সালমান প্রশ্ন তুলেছেন, মামলা হওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না কীভাবে।রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় সালমান বলেন, ঘটনার পর তিনি রাত চারটা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করে অভিযোগ দায়েরের কার্যক্রম সম্পন্ন করেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে বলেছেন, কোনো মামলা করা হয়নি।সালমান বলেন, ‘আপনার আন্ডারে থাকা প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালমান। তাঁর অভিযোগ, বড় ধরনের হামলার ঘটনাকে ‘টুকটাক ভাঙচুর’ হিসেবে উপস্থাপন করে বিষয়টি লঘু করার চেষ্টা করা হয়েছে।সালমানের দাবি, হামলার ঘটনায় তিনজনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, মারধরের শিকার হওয়ার পর তাঁরা মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছেন এবং স্বীকারোক্তিও দিয়েছেন।ঘটনাস্থলের অবস্থান নিয়েও কথা বলেন সালমান। তিনি জানান, তাঁর স্টুডিও যে এলাকায়, সেটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত এবং এটি প্রধানমন্ত্রীর নির্বাচনি আসন। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর আসনে এমন একটি ঘটনা ঘটার পরও প্রশাসন কেন বিষয়টিকে হালকাভাবে উপস্থাপন করছে।সালমান আরও বলেন, সরকারের কাছে তাঁর কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সাহায্যের দাবি নেই। তাঁর বক্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের সাধারণ নাগরিক ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা; কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষায় জনসংযোগ করা নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে নাগরিকদের প্রতি আরও সংবেদনশীলতা ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন বলে জানান সালমান মুক্তাদির।

দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানসিকতার বিস্তার: সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’স্টুডিওতে হামলার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও ‘অশিক্ষিত মানসিকতার’ বিস্তার নিয়েও ক্ষোভ জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না।’পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ ও ‘ধিক্কারজনক’ বলে মন্তব্য করেন সাদিয়া। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেন।মূল পোস্টের পাশাপাশি মন্তব্যের ঘরেও সমালোচকদের জবাব দেন অভিনেত্রী। তাঁর দাবি, যাদের অপকর্মের বিরুদ্ধে পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ পরে চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।এ ধরনের মন্তব্যকারীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন সাদিয়া। তিনি বলেন, নেতিবাচক বা চাঁদাবাজদের পক্ষে করা এসব মন্তব্য ভবিষ্যতে মন্তব্যকারীদের নিজেদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে। সাদিয়া আয়মানের পোস্ট ও পরবর্তী মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ ও সালমান মুক্তাদিরের ভক্তরা স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানসিকতার বিস্তার: সাদিয়া আয়মান