ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে বিচ্ছিন্ন: সালমান মুক্তাদির

হাবিবুর রহমান (বাপ্পী)
হাবিবুর রহমান (বাপ্পী) স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে বিচ্ছিন্ন: সালমান মুক্তাদির
ছবি: সংগ্রহ

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা করা হয়নি এমন বক্তব্য অসত্য দাবি করে সালমান প্রশ্ন তুলেছেন, মামলা হওয়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না কীভাবে।

রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় সালমান বলেন, ঘটনার পর তিনি রাত চারটা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করে অভিযোগ দায়েরের কার্যক্রম সম্পন্ন করেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে বলেছেন, কোনো মামলা করা হয়নি।

সালমান বলেন, ‘আপনার আন্ডারে থাকা প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালমান। তাঁর অভিযোগ, বড় ধরনের হামলার ঘটনাকে ‘টুকটাক ভাঙচুর’ হিসেবে উপস্থাপন করে বিষয়টি লঘু করার চেষ্টা করা হয়েছে।

সালমানের দাবি, হামলার ঘটনায় তিনজনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, মারধরের শিকার হওয়ার পর তাঁরা মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছেন এবং স্বীকারোক্তিও দিয়েছেন।

ঘটনাস্থলের অবস্থান নিয়েও কথা বলেন সালমান। তিনি জানান, তাঁর স্টুডিও যে এলাকায়, সেটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত এবং এটি প্রধানমন্ত্রীর নির্বাচনি আসন। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর আসনে এমন একটি ঘটনা ঘটার পরও প্রশাসন কেন বিষয়টিকে হালকাভাবে উপস্থাপন করছে।

সালমান আরও বলেন, সরকারের কাছে তাঁর কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সাহায্যের দাবি নেই। তাঁর বক্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের সাধারণ নাগরিক ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা; কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষায় জনসংযোগ করা নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে নাগরিকদের প্রতি আরও সংবেদনশীলতা ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন বলে জানান সালমান মুক্তাদির।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদির সালাহউদ্দিন আহমেদ লুটপাট

দৈনিক নবকাল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে বিচ্ছিন্ন: সালমান মুক্তাদির

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x