ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের ধাওয়ার কারণে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার ( আগস্ট) রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনে ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জাফর আলীর ভাষ্য, রাতে পুলিশের একটি দল তাঁদের বাসার চারতলায় প্রবেশ করে তল্লাশি চালায়। পুলিশ তাঁর ভাগনের খোঁজ করছিল। সময় এক পুলিশ সদস্য ছাদের দিকে গেলে কিছুক্ষণ পর নিচে পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। পরে নিচে গিয়ে মনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে। পরে প্রতিবেশীদের সহায়তায় মনোয়ারকে হাসপাতালে নেওয়া হয়।

তবে পুলিশের দাবি, একটি অপহরণ মামলার আসামিকে ধরতে অভিযান চালানোর সময় মনোয়ার ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রংপুরের পীরগাছায় ১৫ বছর বয়সী এক তরুণী অপহরণের মামলায় মনোয়ারের ভাগনে শাহরিয়ার কবির সৌমিক আসামি ছিলেন। ওই মামলায় মনোয়ারও আসামি ছিলেন।

তিনি বলেন, পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মণ আসামি ধরতে সাভার থানার সহায়তা নিয়ে অভিযান চালান। সময় আসামি ছাদ থেকে লাফ দিলে তিনি মারা যান।

ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছে। ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয় : ছাত্রদল আইনশৃঙ্খলা স্থানীয় সংবাদ সাভার ঢাকা পুলিশঅভিযান

দৈনিক নবকাল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x