রাজধানীর গুলশানে দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার
(১৯ আগস্ট) রাত ৮টা থেকে
সাড়ে ৯টা পর্যন্ত গুলশান
থানা-পুলিশ পৃথকভাবে দুটি প্রতিষ্ঠানে অভিযান
চালায়।
অভিযান চালানো প্রতিষ্ঠান দুটি হলো গুলশান
থানার ২৪ নম্বর সড়কের
‘গুলশান ওয়ান সেলুন’ এবং
৯৯ নম্বর সড়কের ‘হট স্টোন স্পা’।
পুলিশ জানায়, অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে
২৪ জন পুরুষ ও
২৯ জন নারীকে গ্রেপ্তার
করা হয়েছে।
গুলশান থানা সূত্রে আরও
জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের
বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান অব্যাহত থাকবে।